Wednesday, October 12, 2016

কর্তৃত্ব

সমস্ত  ক্রিয়া

প্রকৃতি  দ্বারা

নিষ্পন্ন  হয়।

প্রকৃতি

সেখানে  কর্তা। 

 

সমস্ত  ক্রিয়াসমাপন

সুসম্পন্ন  হয়

গুণসমষ্টি  দ্বারা।

গুণ

সেখানে  কর্তা।

 

আমাদের  ইন্দ্রিয়গুলি

ইন্দ্রিয়গুলির

নির্দিষ্ট  বিষয়সমূহে

ক্রিয়াশীল  থাকে।

ইন্দ্রিয়

তখন  কর্তা।

 

কর্তৃত্ব

প্রকৃতিতে

প্রস্ফুটিত  হয়।

 

স্বরূপে

কর্তৃত্ব  নেই !

 

 

* সূত্র :  ' সহজ  সাধনা ',  পৃষ্ঠা  ২৮,  গীতা  প্রেস।

No comments:

Post a Comment