তুমি
তুমি অনেক দূরে ভবঘুরে মেঘের মত
তুমি অনেক কাছে আমার মনের চিন্তা যত
তুমি প্রেমের বনে অবাক হাসি প্রাণের প্রিয়া
তুমি মন ভোলানো রঙিন চুষি কাঠের টিয়া !
তুমি দূরের মানুষ অনেক কাছে নিকটতম
তুমি ছেলেবেলার অবুঝ চোখের কান্না মম !
তুমি ক্ষণিক হাসি দুঃখ ভীষণ সইতে নারি
তুমি ভালোবাসার বন্ধু হয়েও করছ আড়ি !
তুমি অনেক কাছে আমার মনের মেঘের ছায়া
তুমি মায়ার হরিণ তাইতে এমন জাগছে মায়া !
তুমি লাজুক মেয়ে লজ্জা ভুলে থাকতে পার?
তুমি আমার পাশে ক্ষণেক বসে গল্প কর !
তুমি অনেক দূরের ভবঘুরে মেঘের মত
তুমি আমার কাছে মনের ভীষণ যন্ত্রণাতো !
তুমি প্রেমের বনে অবাক হাসি কাঠের টিয়া
তুমি মন ভোলানো রঠিন চুষি প্রাণের প্রিয়া !
No comments:
Post a Comment