Friday, October 7, 2016

লিম্যারিক্ (ছয় )

লিম্যারিক্
--------------

 
 লিম্যারিক্-এর
ইংরেজি  উচ্চারণ
lim-er-ick
লিম্-আর-ইক্।
চলতি  বাংলা  ভাষায়
' লিমেরিক ' 
লেখা  হয়।

লিম্যারিক্-এ  কবিতার  চরণ
ছন্দে  গ্রথন।
ত্রিমাত্রিক
তিন  মাত্রাযুক্ত  প্লুতস্বর
ছন্দ।
শেষ  মাত্রাটিতে
বা  শেষ স্বরধ্বনিটির
শেষ  প্রকাশভঙ্গিতে 
জোর  দেওয়া হয় 
বা  অন্য  কোন  কিছুর   ঝোঁক  থাকে।
থাকে  স্বরভঙ্গিতে  বাচনভঙ্গিতে  উচ্চারণভঙ্গিতে  স্বরসঙ্ঘাতে  ব্যঞ্জনা।
কখনো  ধ্বনির  তীক্ষ্ণ  তীব্রতা।
কখনো  উদাত্তকণ্ঠ।
কখনো  বা  বিশেষ  অর্থবোধক  শব্দ  থাকতে  পারে।
স্থানীয়  ভাষা
কথ্যভাষার  অক্ষররূপ
টেনে  নিয়ে  আসা  হয়।
অনেক  সময়
অশোভন  অভদ্র  ইতর  বা  অশ্লীল  ইঙ্গিতও
থাকতে  পারে।
অবার  প্রস্তুতিহীন  প্রস্তুতিতে
সমস্বরে  ছন্দগঠিত  হয়
এবং  যৌথভাবে
ঐকতানে
হাততালি দিয়ে
 ' কোরাস '
গাওয়া  হয়।
 
 

No comments:

Post a Comment