Saturday, October 8, 2016

লিম্যারিক্ (সাত )

লিম্যারিক্
--------------
লিম্যারিকে
প্রথম  দ্বিতীয়  ও  পঞ্চম  পঙ‌্ক্তিতে
সাধারণত
অন্তত
তিনটি  করে  ' শব্দ '
থাকতে  পারে।
তৃতীয়  ও  চতুর্থ  পঙ‌্ক্তিতে
থাকতে  পারে  সাধারণত  অন্তত
দুটি  করে  'শব্দ '।
লিম্যারিক্  কবিতায় 
প্রথম  পঙ্‌ক্তির  সাথে
দ্বিতীয়  পঙ্‌ক্তির  অন্ত্যমিল  থাকে।
যেমন  ' ক '-এর  সাথে  ' ক '।
তৃতীয়  পঙ্‌ক্তির  সাথে  চতুর্থ  পঙ্‌ক্তির  অন্ত্যমিল  থাকবে।
যেমন  ' খ '-এর  সাথে  ' খ '।
আবার  থাকবে  প্রথম  দুই  পঙ্‌ক্তির  সাথে
শেষের  পঞ্চম  পঙ্‌ক্তিটির  অন্ত্যমিল ।
এক্ষেত্রে  যেমন  
প্রথম  পঙ্‌ক্তির  ' ক '-এর  সাথে   
শেষ  পঙ্‌ক্তির  সম্ভাব্য  ' ক '।
লিম্যারিকে   তৃতী্য় ও  চতুর্থ  পঙ্‌ক্তি
সাধারণভাবে   
অন্য  পঙ্‌ক্তিগুলোর   চেয়ে  আকারে  ছোট  হবে।
প্রথম   দ্বিতী্য   ও   পঞ্চম  পঙ্‌ক্তি   
সাধারণভাবে  
তৃতীয়  ও  চতুর্থ  পঙ্‌ক্তির  চেয়ে  
আকারে  বড়  হবে।
অন্ত্যমিল।  অর্থাৎ  মিত্রাক্ষর  বা  মিতাক্ষর।
অর্থাৎ থাকবে  এক   শব্দের  অন্ত্যের   সঙ্গে   অন্ত্যমিলবিশিষ্ট   অন্য    শব্দ।
সমধ্বনিযুক্ত  শব্দ।
নির্দিষ্ট  পঙ্‌ক্তিতে   ' মিল '  দিতে  হবে  বা  ' মিল '  খুঁজে  নিতে হবে।
থাকবে  ধ্বনি  সাদৃশ্য।
কখনো  ধ্বনি পরম্পরা  বা ধ্বনি  সঙ্গতি  বজা্য়  রেখে  
নিনাদিত  হতে  হবে।
ছন্দে  সমান  তাল  বা  মাত্রা  রাখতে  হবে।
ছন্দঃপূর্ণ     ছান্দস  
সমতালের   উল্লিখিত   উপায়িভূত  কবিতাই   ছড়া  
এবং   সেই  ছড়াই    লিম্যারিক্। 

No comments:

Post a Comment