আমি তোমার সামনে থাকলে
প্রবল বেগবান হয়ে যাই
করতলে করতলে করতালি দিই
উল্লম্ফে উল্লসিত হই
ঝম্পে ঝম্পিক তালে
গুণগুণিয়ে উঠি।
মেঘ অনবরত জলবর্ষণ করে
নিজের সত্তা মেঘ
নিজেই হারিয়ে ফেলে
তুমি তোমার সত্তা হারিয়ে ফেলে
আমাকে ভরিয়ে তুলেছ।
আমি তোমাকে
নির্মল বোধস্বরূপ
এক পুত্র দেব
কিংবা তোমার অবয়বে
অন্য এক
অনন্যা পুত্রী।
প্রবল বেগবান হয়ে যাই
করতলে করতলে করতালি দিই
উল্লম্ফে উল্লসিত হই
ঝম্পে ঝম্পিক তালে
গুণগুণিয়ে উঠি।
মেঘ অনবরত জলবর্ষণ করে
নিজের সত্তা মেঘ
নিজেই হারিয়ে ফেলে
তুমি তোমার সত্তা হারিয়ে ফেলে
আমাকে ভরিয়ে তুলেছ।
আমি তোমাকে
নির্মল বোধস্বরূপ
এক পুত্র দেব
কিংবা তোমার অবয়বে
অন্য এক
অনন্যা পুত্রী।
No comments:
Post a Comment