গোলাপের চারা বসিয়েছিলাম
তেতালার ছাতে।
কুঁড়ি এলে ছুটে গিয়ে বলেছিলাম
' জানো . . . . . . .? '
ও বলেছিল, ' অপেক্ষা কর কিছুদিন
সামনে পরীক্ষাটা পেরিয়ে গেলেই
আসবে সুদিন
তখন ঠিক করা যাবে দিন। '
পরীক্ষা শেষ হল
কিন্তু হঠাৎই হঠাৎ
আমার মন ভেঙ্গে গেল
জানা গেল
ও লিউকোমিয়ায় আক্রান্ত!
অনেক খরচাপাতি হল
তবু হাসপাতাল থেকে কিছুতেই ফিরে এল না!
গোলাপের চারা বসেয়েছিলাম
একটা কুঁড়িও এসেছিল
কুঁড়িটা ততদিনে ফুল হয়ে ফুটেওছিল
কিন্তু আর ফুল এল না!
গোলাপের লাল পাপড়িগুলোও ঝরে গেল!
গাছটাও পরিচর্যার অভাবে শুকিয়ে গেল।
শুকনো গোলাপ ডালের তীক্ষ্ণ কাঁটা
এখনও আমার প্রথম প্রেমের নীরাজনায়
জীবনে এবং মনে
খচখচ করে বেঁধে!
তেতালার ছাতে।
কুঁড়ি এলে ছুটে গিয়ে বলেছিলাম
' জানো . . . . . . .? '
ও বলেছিল, ' অপেক্ষা কর কিছুদিন
সামনে পরীক্ষাটা পেরিয়ে গেলেই
আসবে সুদিন
তখন ঠিক করা যাবে দিন। '
পরীক্ষা শেষ হল
কিন্তু হঠাৎই হঠাৎ
আমার মন ভেঙ্গে গেল
জানা গেল
ও লিউকোমিয়ায় আক্রান্ত!
অনেক খরচাপাতি হল
তবু হাসপাতাল থেকে কিছুতেই ফিরে এল না!
গোলাপের চারা বসেয়েছিলাম
একটা কুঁড়িও এসেছিল
কুঁড়িটা ততদিনে ফুল হয়ে ফুটেওছিল
কিন্তু আর ফুল এল না!
গোলাপের লাল পাপড়িগুলোও ঝরে গেল!
গাছটাও পরিচর্যার অভাবে শুকিয়ে গেল।
শুকনো গোলাপ ডালের তীক্ষ্ণ কাঁটা
এখনও আমার প্রথম প্রেমের নীরাজনায়
জীবনে এবং মনে
খচখচ করে বেঁধে!
No comments:
Post a Comment