Friday, October 21, 2016

সেন্টিমিটার সেন্টিমেন্ট

সেন্টিমিটার সেন্টিমেন্ট
 
সেন্টিমিটার সেন্টিমেন্ট
হৃদয়  জুড়ে প্রেমের সেন্ট
সাতটা পাঁচের লোকাল ট্রেন
হারিয়ে ফেলে ফাউন্টেনপেন।
 
ভিড়ের চাপেই খোঁজাখুঁজি
চোখের চাওয়ায় হৃদয় পুঁজি।
 
নাভির নিচে শাড়ির গিঁট
ইঁটের পরে সাজিয়ে ইঁট
স্বপ্ন দেখে জোয়ান ছেলের
মাথায় গন্ধ ফুলেল তেলের।
 
ফিরবে বাড়ি সাতটা পাঁচে
রান্নাঘরের উনুন আঁচে
ওর ফর্সা হাতে শিলের নোড়া
পায়ের ঘেরে রূপোর তোড়া।

সেন্টিমিটার সেনটিমেন্ট 
ঘাম ঝরছে উঠছে পেণ্ট।
 
পায়ের তলায় পা মাড়িয়ে
বুকের গন্ধে মন ভরিয়ে
অসাধারণ অতর্কিতে
লুজ হয়ে যায় ব্রা-এর ফিতে। 

No comments:

Post a Comment