নারী
জন্মদিতে নারীরাই সব।
তুমি কোথা থেকে
রসদ সংগ্রহ করেছ
তা আমার দেখবার নয় !
জন্মদিতে নারীরাই সব।
ছত্রিশ সপ্তাহ ধরে
পেটে ধরে
অভ্যন্তরে প্রতিপালন।
স্তনদুগ্ধে ভালোবাসা।
প্রযত্নে যতন।
শিশুকালে
কত খেলা মায়ের সাথে !
ক্রমান্বয়ে বেড়ে ওঠা
জটিল ঘূর্ণিত পৃথিবীতে।
জন্মদিতে নারীরাই সব।
জীবনে যৌবনেও নারী !
পরিজ্ঞান পরিচর্যা
সবকিছু নারীরই হাতে।
নারী ছাড়া
পুরুষের কিই বা আছে?
No comments:
Post a Comment