কালাপাহাড়*
কালাপাহাড়।
মুসলমান আমলের
ইতিহাস নিন্দিত
হিন্দু ব্রাহ্মণের ছেলে।
হয়েছিল স্বধর্ম বিদ্বেষী !
মুসলমান ধর্ম গ্রহণ করে
মুসলমান হয়ে যায়।
কালাপাহাড় নামে পরিচিতি পায়।
কালাপাহায হয়েছিল
ভীষণ অত্যাচারী
ক্রূরপ্রকৃতির
কলঙ্কিত ও ভয়ানক ব্যক্তি।
ধর্মান্তরিত হয়ে
প্রচলিত সনাতন ধর্মবিশ্বাস
এবং সনাতন সংস্কৃতির
ঘোরতর বিরোধী হয়ে ওঠে।
বেদ আশ্রিত হিন্দুর দেবদেবীর বিদ্বেষী হয়ে
হিন্দুর বহুমন্দির
বহুদেবদেবীর বিগ্রহ
ধ্বংস করে।
পুরীর জগন্নাথসমুদায় বিগ্রহগুলিও
সমুদ্রে
নিক্ষেপ করে।
ডাক নাম রাজু
ভালো নাম
রাজচন্দ্র বা রাজকৃষ্ণ
অথবা
রাজনারায়ণও হতে পারে।
কালাপাহাড় ছিল
সেইসময়ের
মুর্শিদাবাদের নবাব
দাউদের সেনাপতি।
কালাপাহাড়ের নিপীড়নে
তৎকালীন বঙ্গদেশে
উঠেছিল
ত্রাহি ত্রাহি রব।
* কালাপাহাড় সম্বন্ধে যতটা সম্ভব সঠিক তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হয়েছে।
No comments:
Post a Comment