চিরসত্য
এই ধরণির ধূলামাটি
যদিও জানি খাঁটি
তবুও একদিন সবারে
যেতে হবে ফিরে ঘরে
শোন আজি মোর এই কথাটি।
মানুষে মানুষে আছে প্রেমেতে গাঁথা
গাছ হতে ঝরে পড়ে ঝরা সে পাতা
নূতন কিশলয়ে
ঈষৎ দুলায়ে বায়ে
পুনরায় সেজে ওঠে গাছের শাখা।
তাহারে স্নেহভরে
রবি আদর করে
লালন করে তারে ধরণিমাতা।
যাবে রে যাবে রে তারাও ফিরে
সাজাতে থাকিবেনা কেউ ধরণিটিরে
যে ফুল মোহবাসে
আজিকে মৃদু হাসে
সে ফুলও যাবে ঠিক শুকায়ে ঝরে
সাজিবে ধরণি ফের নূতন করে।
No comments:
Post a Comment