স্বরূপ
তোমার সাথে
আমার প্রাণের যোগ
মনেপ্রাণে চেয়েছি।
আমি যোগী।
তোমার মন
এবং মনের
বিচিত্রতা জানতে
আমি জ্ঞান চেয়েছি
তাই আমি জ্ঞানী।
তোমার প্রেমে
আমি আকাঙক্ষিত।
আমি প্রেমী।
তোমার ব্যাপারে
আমি যোগস্বরূপ
জ্ঞানস্বরূপ
আর প্রেমস্বরূপ।
আমার স্বরূপে
তোমার স্বরূপ
মেলে ধরো।
স্বরূপে স্বরূপে
ছয়লাপ হয়ে যাক !
ফাঁক থেকে যায় না যেন
কোনো।
No comments:
Post a Comment