সত্ত্বগুণ
নিদ্রা
আলস্য
এবং ক্লান্তি থেকে প্রাপ্ত সুখ
তামস প্রকৃতির সুখ।
আমি যখন তোমার সুখ পাই
তুমি যখন আমার সুখ নিঙড়ে নাও
তখন সুখে বুকে
পাখপাখালি হয়ে গিয়ে
আমরা দুজনে
ডানা ঝাপটাই
কেবলই ডানা ঝাপটাই।
তারপর গভীর নিদ্রা
আলস্য
এবং
আড়মোড়া ভাঙ্গা।
আর ক্লান্তিজনিত যে সুখ
তা নিজগুণে
সত্ত্বগুণে রূপান্তরিত হয়ে যায় !
No comments:
Post a Comment