স্মৃতি
স্মৃতির
ধারণ ক্ষমতার
একটা
সীমাবদ্ধতা আছে।
সময় স্মৃতিকে
অনেকটা
এলোমেলো
করে দেয় !
অনেক সুখস্মৃতি
উথলে পড়ে
সময়ের
জ্বাল দেওয়া
দুধের
কড়াই থেকে।
দুধের ফেনা
কড়াই-এর
বাইরের গা বেয়ে
অবক্ষয়িত হয়ে
ক্ষীরদড়ি হয়ে
নেমে আসে !
স্মৃতির
একটা
শব্দ
আছে।
মিহি শিশির পড়ার
শব্দের মতো
সেই শব্দ।
ফুলে ফুলে
পাপড়ি ছড়ানোর
শব্দের মতো
সেই শব্দ।
নিঃশব্দ
সেই শব্দ !
অনেক দূরের
পুরোনো সেই স্মৃতির ছবিগুলো
ভেসে আসে।
দুঃখ
বেদনা
যন্ত্রণা
এবং আনন্দগুলো
সামনে এসে যায় !
No comments:
Post a Comment