Saturday, October 22, 2016

যুগের বর্ষ পরিক্রমা ( এক )

যুগের বর্ষ পরিক্রমা


সত্যযুগ।
হিন্দুপুরাণ অনুযায়ী
চার যুগের প্রথমটি।
সত্যযুগ সত্যের যুগ।
সত্যযুগ কৃতযুগ।
সত্যযুগে সকলেই কৃতকৃত্য।
সত্যযুগে সকলই কৃতকৃত্য।
সত্যযুগে শুধুমাত্র কৃতকার্য ছাড়া
কোন ব্যর্থতা নেই !
 যুগ বর্ষ সংখ্যা
মনুষ্যের বছর মাপার হিসাব অনুযায়ী
সতের লাখ
আটাশ হাজার বৎসর।
দিব্যবছর।
দেবতাদের
বছর মাপার হিসাব অনুসারে
চার হাজার আটশো বর্ষ।

ত্রেতাযুগ।
হিন্দুপুরাণমতে
সত্য ও দ্বাপরযুগের
মধ্যবর্তী যুগ।
পরিমাণ।
মানব।
বারো লাখ
ছিয়ানব্বুই হাজার বৎসর।
দিব্য।
তিন হাজার
ছয়শো বছর।

দ্বাপরযুগ।
হিন্দুপুরাণে কথিত
তৃতীয় যু্গ।
পরিমাণ।
মানুষ।
আট লাখ
চৌষট্টি হাজার বর্ষ।
দিব্য।
দু হাজার চারশো বছর



 কলিযুগ।
পুরাণে বর্ণিত
চতুর্থ 
বা শেষ যুগ।
কলিদেব
দ্বাপরের পরবর্তী যুগের
আধিদেবতা।
কলিযুগে
কলহ বিবাদ বাগ্‌বিসংবাদ
লেগেই থাকবে।
সবে তো
কলির
সন্ধ্যা !
কলির সূচনামাত্র !
বিপদের সূচনা মাত্র !
ভয়াবহ ভবিষ্যৎ পরিণামের
উপক্রমমাত্র !
কলির শেষে কি
পৃথিবী 
ধ্বংস হয়ে যাবে?
আবার নতুন করে সৃষ্টির উত্থান হবে?
কলির সময়কাল
মানব মানে
চার লাখ
বত্রিশ হাজার বছর।
দেবমানে
এক হাজার দুশো বছর।


এক দিব্য বছর
সমান
তিনশো ষাট মনুষ্য বছর।




চারযুগে সম্মিলিতভাবে
বৎসর সংখ্যা
বারোহাজার দিব্য বৎসর।
তেতাল্লিশলাখ বিশহাজার
মনুষ্য বছর।
  

No comments:

Post a Comment