আমি
একটু আগেই ভালোবেসেছিল
উত্তপ্ত হৃদয়-বন্ধনে মজেছি
বুকের মাঝে জায়গাও দিল
ভালোবাসার তপ্ত তাপন
কিছুক্ষণের ব্যবধান।
কোথার থেকে এসে গেল
বেলচা-চামচ
আমায় নাচিয়ে খেলে
ঘূর্ণিস্রোতে চুবিয়ে মারে।
আমায় অনেক দূরে সরিয়ে নিতে
নীল ছাঁকনি
রঙ মেলাতে দুধের পরশ
স্বাদমিলতে চিনির দানা।
আমার দেহের রসোদগারের
সুগন্ধতে
তেঁনার গলা ভিজিয়ে নিতেই
উষ্ণ অমেজ
চাঙ্গা মন।
আমার ভাগ্য ছাই-এর গাদা
আমি চা-এর পাতা !
No comments:
Post a Comment