Sunday, October 30, 2016

প্রেম ( সাত )

প্রেম



আমি ব্রহ্মা নিয়েই মশগুল
তাঁর সঙ্গিনী মায়া।
ব্রহ্মার
ভাবরূপিণী শক্তি।
 তিনি ব্রহ্মার অভাব কিছুই রাখেন না !
তোমার মায়াভাব
মায়াবিনী চোখ
আমায় মায়াময় করে রাখে !
আকর্ষণ না থাকলে
শরীর মন সৌন্দর্য অবয়ব গন্ধ রস
বিকর্ষিত হয়ে যায় !
আমার কাছে তাই
মায়া অনাদি।
প্রেম পরিচ্ছন্ন।
পরিচ্ছিন্ন ছিন্নপত্রের মত
প্রেম
বৈক্লব্যে বিক্লিন্ন নয় !
প্রেম অনাদি।
প্রেম আশাবরি।
প্রেম আকাঙিক্ষত ! 

No comments:

Post a Comment