Sunday, October 30, 2016

প্রত্যেকের

প্রত্যেকের
 
 
আমাদের প্রত্যেকের
অন্তত একজন করে
প্রত্যেকের আছে !
 
বাজারের পাঁচটা জামার মধ্যে
একটা বেছে নিই।
 
গায়ে গলাই
বোতাম আঁটি।
নোংরা হলে
ঘামে ভিজে গন্ধ হলে
সাবান-কাচি।
হ্যাঙ্গারে শুখাই।
ইস্ত্রি করি।
 
আমাদের প্রত্যেকের 
অন্তত একজন করে
প্রত্যেকের আছে !
 
পাঁচটা জামার মধ্যে
একটা।
 
জীবনে 
বেগবান গতিশীল আনন্দে
আর গতিহীন নিস্তরঙ্গ দুঃখ অবসাদে
 
আমাদের
তবু আমাদের
প্রত্যেকের
অন্তত একজন করে
প্রত্যেকের আছে !!  

No comments:

Post a Comment