কুকুর
একটা কুকুর
টপকে পুকুর
ঢুকলো খুকুর
পড়ার ঘরে
খুকু তখন একলা ঘরে
মন মাতিয়ে পড়া করে।
আওয়াজ পেয়ে
ফিরে তাকিয়ে
দেখে খুকু কাণ্ডখানা
চেনা কুকুর
পাড়ার কুকুর
অনেক দিনের চেনা জানা।
ঘরে ঢুকে কুকুর ব্যাটা ঘন ঘন লেজটি নাড়ে
এগিয়ে আসে খুকুর কাছে
দুহাত দিয়ে জাপটে ধরে।
দুপা দিয়া দাঁড়িয়ে ওঠে
খুকুর তাতে ভয়টি নেই
এক কান ধরে মাথায় চাঁটি
মারে খুকু আনন্দতেই।
এই কুকুরটা আজকে এমন
হাজার চোদ্দ বছর আগে
জন্মেছিল প্রথম কুকুর
কোন নেকড়ে কিংবা শেয়াল থেকে।
হতে পারে প্রথম কুকুর
ভারত যে তার জন্মমাটি
কুকুর এবার ফিরে চলে
হেঁটে হেঁটে গুটিগুটি !
No comments:
Post a Comment