Sunday, October 23, 2016

সমস্ত নারীত্বের জন্য

সমস্ত নারীত্বের জন্য
 
 
 ভালোবাসা খুব শক্ত ব্যাপার
ওটা আমি এখনো রপ্ত করতে পারিনি
ভালোবাসা আমি বাসতে পারিনে
বাসতে জানিনে
কেননা ভালোবাসায় আমি এখনো নিঃস্ব
হয়ে যাই নি
হতে পারিনি
কোনোদিনও নিঃস্ব হবও না !
 
আমি সব নারীকে
সকল নারীত্বকে
জীবনভোর পাব বলে ভেবেছিলাম
সামাজিক অবক্ষয়ে পেলাম
একমাত্র
শুধু একটি নারীর জীবন !
তাঁর নারী-জীবনের গোপন সান্নিধ্য।
অন্যসব নারীরা
তাঁদের সমস্ত নারীত্ব নিয়ে
চূড়ান্ত ভোগবাদ নিয়ে
অধরাই থেকে গেল !
 
আমার জীবন
যৌবন
এখন দুমড়ে মুচড়ে
ঝরাপাতা।
তবে এখনো আমার সব ভালোবাসা
অটুট
অক্ষুণ্ণভাবে ধরা আছে
শুধু সেই সমস্ত নারীদের জন্য
শুধু সেই সমস্ত সমষ্টি নারীত্বের জন্য !  

No comments:

Post a Comment