পরব্রহ্মেরর অনুভব
তোমার শরীরে আমার ভিক্ষা নিমন্ত্রণ।
প্রেম বিলাস !
অনাদির আদি সুখবিলাস।
আমায় আদর যত্ন পরিচর্যা
তোমার পরিচ্ছন্ন মনের শিষ্টাচার।
আমি অসীমের পথে পায়ে চলা পথিক।
তোমার সাথে পরিচয় প্রারব্ধের প্রাজ্ঞতায়।
আমি তো প্রেমিকা অনুরাগিণীর কাছে
নিজেকে গোপন রাখতে পারিনি
ধরা পড়ে গেছি শ্রীমতী শ্রীরাধিকার
শ্রীমণ্ডিত শ্রীপূর্ণ হাতে।
যদিচ আমি আমাকে অনর্হই ভেবে এসেছি।
তোমার কোলের দুগ্ধদন্তপঙ্ক্তি বিকশিত শিশু
আমায় আবার 'বাবা' বলে ডাকে !
আমি সংসারবন্ধনে জড়াতে চাইনি
শুধুমাত্র তোমার সন্তাপ উচ্ছোষণ করে দিয়ে
তোমাকে সুখিনী দেখতে চেয়েছি।
তোমার উচ্ছ্বাসিত ভাব প্রবাহে
বিশাল প্রশান্ত মহান নীল আকাশের
নির্লিপ্ত অদ্বিতীয় শুদ্ধ পরব্রহ্মের অনুভব হয়ে যায় !
No comments:
Post a Comment