অভিযোগহীন প্রেম
হৃদয় করে
হৃদয়কে
নিবেদন।
চক্ষু
অবলোকন করে অবয়ব।
নাক শোঁকে
হরমোনের গন্ধ।
শোঁকে
ঘাম।
শোঁকে অবিদিত স্বেদ-এর
গন্ধও।
নাক ভেদ করে
সে সব গন্ধ
মস্তিষ্ককে
জানান দেয়।
ছোট প্রেমে হয়
হাতেখড়ি।
মসুর ডালে
ডালের বড়িতে
রবারের বলে
ক্রমে ক্রমে
স্তন
মন
ঠোঁট গাল
তামাম মুখমণ্ডল।
ইচ্ছা অঙ্গে
ইন্দ্রিয় অঙ্গে
অঙ্গাঙ্গি যোগ।
কামনায় বাসনায়
চিরন্তন সম্ভোগ।
সে প্রেমে
থাকে না
কোনো
অভিযোগ।
No comments:
Post a Comment