Saturday, October 22, 2016

পোড়া বিড়ি

পোড়া বিড়ি
এক বাণ্ডিল বিড়ি
আর এক বাক্স দেশলাই
কিনি।
কাঠির মাথা আর 
বাক্সের গায়ের বারুদে
লড়াই করিয়ে
ফস করে 
কাঠি জ্বালি।
বিড়ি ধরাই।
ধোঁয়া ছাড়ি।
মুখে বিড়ি খাওয়ার গন্ধ 
ভেসে ওঠে।
গোঁফে
ধোঁয়ার দাগ লাগে !
বিড়ি নিভে গেলে
পোড়া বিড়ি ধরাই।
বারেবারে নিভে গেলে
বারেবারে ধরাই।
পোড়া বিড়ির আমেজ
আস্বাদ আলাদা !
পোড়া বিড়ি
আমি খেতে দেখেছি
বিষ্ণুপুরের
বীরেন ঘোষকে
বাঁকুড়ার
দুর্গাদাস গুপ্তকে
পুরুলিয়ার
বসন্ত ব্যানার্জিকে।
পোড়া বিড়ির
মন পচ্ছন্দ গন্ধ
পোড়া পোড়া গন্ধ
মন্দ গন্ধ
অথচ মনঃপূত !
তিনজনই
স্বনামধন্য ডাক্তার।
পোড়া বিড়ি 
তাঁদের
চিন্তার খোরাক দিত।
ভাবনায়
চৈতন্য আনত। 
সঠিক সিদ্ধান্ত নিতে
সাহায্য করত। 

No comments:

Post a Comment