Saturday, October 29, 2016

অধ্যাত্ম

অধ্যাত্ম


চকমকি পাথর
শিব শক্তি।
ঠুকে দিলে
ঘষা খেয়ে
ছুটে বেরিয়ে আসে
স্ফুলিঙ্গ।
শিবপ্রিয়া স্ফুলিঙ্গ
পাথর শিবলিঙ্গ।
আগুন জ্বলে ওঠে
তাপ দেয়
জ্ঞান দেয়
ঈশ্বরতত্ত্বের সন্ধানে 
জীবন এগিয়ে চলে
জ্ঞানতত্ত্ব প্রবহের সাথি হয়ে
ছন্দে ছন্দে
অধ্যাত্মের তালে তালে।

 

No comments:

Post a Comment