Saturday, October 29, 2016

মা ( দুই )

মা



 জীবনে আনন্দই
একমাত্র কাম্য বস্তু।
সদাই আনন্দ
সদানন্দ।
নিত্যই আনন্দ
নিত্যানন্দ।
আনন্দই আনন্দ
আনন্দানন্দ।
এই আনন্দই
সাংখ্যতত্ত্ব অনুযায়ী
পরম পুরুষ।
বেদান্তের তত্ত্ব অনুসারে
ব্রহ্ম।
উপনিষদে বর্ণিত
আত্মা।
শ্রীশ্রীমদ্‌ভগবদ্ গীতায়
শ্রীকৃষ্ণ।
মার্কেণ্ডেয় পুরাণের  দেবীমাহাত্ম্যের 
মহাত্মাপূর্ণা দেবী
শ্রীশ্রীচণ্ডিকা।
তবে সকল দেবদেবীর
ঊর্ধ্বে
সকল আনন্দের
ঊর্ধ্বে
সর্বজনীন বিশ্বজনীন
মা জননী

মা আমার ! 

No comments:

Post a Comment