Monday, November 28, 2016

মরূদ্যান

মরূদ্যান


জীবনটা পুরোপুরিই
মরূভূমি
তারি মাঝে
একটি
মরূদ্যান
শুধুই তুমি !
সেথায় পাখির কাকলি
স্নিগ্ধ বাতাস
গাছের ছায়া
ফুলের গন্ধ
চাঁদের আলো
মনের মায়া !

জীবনের রিক্ততা
নিঃস্বতা
ব্যর্থতার মাঝে
এইটুকু শুধু
ছোট্ট মরূদ্যান।
তার বৃক্ষের
প্রতিটি পত্র-মর্মরে
মিলন-সঙ্গীত বাজে
সুমধুর
সুমহান!

এই উদ্যানে
বসি আমি আজ
একান্ত নির্জনে।
তব সান্নিধ্যটুকু
করি লাভ
প্রতীতির
প্রতিক্ষণে !

No comments:

Post a Comment