ছাড়াছাড়ি
শেষ পর্যন্ত ওর আমার
ছাড়াছাড়ি হল
'ক্লিভেজ' প্রক্রিয়ায় !
ভালোবাসার অনুভূতিগুলো
সংকুচিত হয়ে গিয়ে
ভাঁজ হয়ে
খাঁজ তৈরি হল !
ঐ খাঁজ ক্রমাগত
মনের ভেতর ঢুকে
প্রেমের বাঁধন ছিঁড়ে
ওকে আমাকে
আলাদা করে দিল !
ওর সাথে
আমার ভালোবাসার
ইতি হয়ে গেল !
* দ্রষ্টব্য : 'ক্লিভেজ', cleavage, or furrowing, in relation to cytokinesis, ( কোষের সাইটোপ্লা্মে বিভাজন ), in animal cells.
No comments:
Post a Comment