Wednesday, November 2, 2016

সুষুম্না (এক )

সুষুম্না


যোগশাস্ত্রে
সুষুম্না নাড়ি ভেদ।
ষোগিগণের
কঠোর যোগচর্চা।
সুষুম্নায়
প্রবহের উন্মেষ ঘটাতে গিয়ে
রাজযোগিগণ
যম নিয়ম আসন
প্রাণায়াম প্রত্যাহারের
অনুশীলনে মগ্ন।
তন্ত্রশাস্ত্রে
কুলকুণ্ডলিনীর জাগরণ।
পাতঞ্জল যোগদর্শনে
বিশোকা
যা সমাধির পূর্বাবস্থা
বা জ্যোতিষ্মতী বৃত্তি।
বেদান্ত শাস্ত্রে
চিদাভাস
চৈতন্যের আভাস।
সন্ন্যাসিগণের
কঠোর বৈরাগ্য ব্রত।
সকলেরই
দীপ্ত জ্যোতির
আকাঙক্ষার অনুভব।
যোগিগণ
সারিবেঁধে
সুষুম্নার
নাড়ি ভেদে
রত।


* সূত্র :  ব্রহ্মর্ষি শ্রীশ্রীসত্যদেব-এর ' সাধন সমর বা  দেবী মাহাত্ম্য ', গীতা প্রেস।

No comments:

Post a Comment