সমতা
আমি তোমাকে
প্রকৃত সমর্পণ
করতে না পারলে
তোমার সাথে আমার
প্রকৃত সমতা
আসে না।
তোমার সাথে
সমভাব না হলে
সমবেদনা
ফুটে উঠে না !
মনকে
নিঃসংকোচ চিত্তে
নিঃশেষে
তোমাকে দিয়ে দিতে পারলেই
সমতা এসে যায়
তখন
প্রাণ জুড়িয়ে যায় !
No comments:
Post a Comment