Tuesday, November 15, 2016

ভাব-ভাবনা

ভাব-ভাবনা


মানুষ কখনও বোঝে না
যে তার মনের হরেক রকম ভাব
সব জগজ্জননীর অনুভাব !

ষখন বুঝতে পারবে
তখন মানুষ
'মনু' হবে !

আবার সেই প্রাগৈতিহাসিক যুগের
কিংবা পৌরাণিক গল্পের কাল থেকে
মানুষ চরাবে !


* কবিতার পটভূমি, 'সাধন সমর', পৃষ্ঠা ৩৪।

No comments:

Post a Comment