ধর্ম ও শোক
যজন ইত্যাদি দ্বারা
পূজারি ব্রাহ্মণেরা
ধর্মের নামে
অব্রাহ্মণদের
ভুল বুঝিয়ে
শোষণ করিয়ে
অর্থক্ষতি করিয়ে
স্বীয় অর্থ উপার্জন করে !
ব্রা্হ্মণেরা
অব্রাহ্মণদের
ধর্মজীবন যাপন করিয়ে
জীবিকা অর্জন করে !
পূজার কলাডা মূলাটা
ফল সন্দেশ
তুলে নেয়।
শাড়ি ধুতি গামছা পায়।
ক্যাশ দক্ষিণা চায় !
পুরোহিত ব্রাহ্মণ
চাকুরিজীবী হলে
মাস মাহিনা
বোনাস
পেনশন
গ্রাচুইটি
এসব তো থাকেই
আর পুরুতগিরি করে
বুজরুকি করে
আরো কিছু কামায় !
দেখা যায়
পুরোহিত দিয়ে
ধর্মযাপন
অব্রাহ্মণদের কাছে
অশিক্ষার ধর্ম।
সত্যিকারের ধর্মপালনে
ব্রাহ্মণদের দরকার নেই
অর্থব্যয়েরও
কোন প্রয়োজন পড়ে না !
ধর্মসম্বন্ধীয়
ওটা
ধর্মের শোক।
ব্রাহ্মণের নির্দেশিত
কেবলমাত্র
অধর্মের আলোক !
শোকসম্বন্ধীয় তত্ত্ব ওটা
শোকের ধর্ম !
শোকে অভিভূত হলে
শোক উত্তরোত্তর বেড়ে যায় !
No comments:
Post a Comment