Sunday, November 27, 2016

মায়া ( নয় )

মায়া ( নয় )


ভারতীয়
দর্শনশাস্ত্র অনুযায়ী
মায়া !
যার সত্যিকারের
কোন অস্তিত্বই নেই !

মায়া অবিদ্যা !
মায়া অজ্ঞান !

মায়া
ব্রহ্মের
ঘটন-অঘটন পটীয়সী
শক্তি !

মায়া অব্যক্ত !
মায়া
নিজের অব্যক্ত স্বরূপ থেকে
জগতের সবকিছু নির্মাণে
পরমেশ্বরের
অচিন্ত্য শক্তি !

মায়া
সত্ত্বরজস্তমোময়ী
প্রকৃতি !

মায়া
মোহ।
স্নেহ মমতা।
টান !

মায়া
সুখ এবং
দুঃখের
বন্ধন !

মানুষের কাছে
মায়া
কেবল
মায়াবী ক্রন্দন !

No comments:

Post a Comment