Monday, November 28, 2016

লজ্জা ( দুই )

লজ্জা


তোমার লজ্জা না থাকলে
ব্রীড়াবনত মুখ না দেখালে
অঙ্গসৌষ্ঠব অঙ্গবস্ত্রে না ঢাকলে
জগৎ পশুরাজ্যে পরিণত হতে পারত !

একদিকে স্বেচ্ছাচারিতা উচ্ছৃঙ্খলতা
অন্যদিকে লজ্জা সংকোচবোধ এবং সংযম।

স্বামী-স্ত্রীতেও সংযত শৃঙ্খলাপূর্ণ শৃঙ্খলা
সংবৃত লজ্জা !
সংগত আচার নিষ্ঠা আচরণ।
লজ্জা নারীর অকৃত্রিম লজ্জাভূষণ !
পুরুষের অঙ্গের অঙ্গরূপ অঙ্গরাগ !

তোমার কাছে ভিখ মাঙ্গাতেও
লজ্জা নেই।
লজ্জাহীনতায় লজ্জা নেই।
লজ্জাতেও লজ্জা নেই !
অসংযত বস্ত্রাবরণের নিচে
সংগত সন্নিকর্ষের সন্ধিক্ষণ !
বন্ধন সংকীর্তন !
লজ্জাহীন অবগুণ্ঠন !
নৈয়ায়িকের শাস্ত্র দর্শন !

যখন তোমাকে মনে ধরে
শুধু তোমার জন্য
মন কেমন কেমন করে
তখন লজ্জা ছুঁড়ে ফেলে
নির্লজ্জতা আমায় ঘিরে ধরে !

No comments:

Post a Comment