Monday, November 14, 2016

মন্ত্র ( এক )

মন্ত্র


মন্ত্র
এক ধরণের
মন্ত্রণা !
ওটি
গুপ্তপরিভাষণ !

মন্ত্র
গূঢ়বিষয়।
মন্ত্রে
রহস্য থাকে।
মন্ত্র গুপ্তকথা !

তিন বেদ
ঋক্ যজুঃ সাম
ত্রিবিধ
মন্ত্রাত্মক বেদ।

ছন্দোময়
উচ্চ-উচ্চারিত
মন্ত্র
'ঋক'।

গদ্যময়
মৃদু উচ্চারিত
মন্ত্র
'যজুঃ'।

গেয় মন্ত্র
'সাম'।

মন্ত্র
দেব-দেবীর
সাধনায়
উচ্চারিত হয়।

তন্ত্র ইত্যাদির
শব্দভেদ-বাক্যভেদও
মন্ত্র।

তন্ত্রে
আভিচারিক
মন্ত্র আছে !
আভিচারিক
বস্তুও  আছে !

ওগুলো থাকলেও
সেগুলোর প্রয়োগ
বাঞ্ছনীয় নয় !
 
ওগুলোতে
কাজ হয় কিনা
বলতে পারব না ।

মন্ত্রবিদ্যা
মন্ত্রজ্ঞান।
 
তবে কখনো
মায়াবিদ্যাও
মন্ত্রবিদ্যা !
 
কখনও
'কুহক'-ও
মন্ত্রবিদ্যা !

No comments:

Post a Comment