Monday, November 14, 2016

মন্ত্র ( দুই )

মন্ত্র ( দুই )


মন্ত্রতে
একটি
বা একটি থেকে নয়টি পর্যন্ত
শব্দের মন্ত্রকে
বলে 'বীজমন্ত্র' !

দশ থেকে বিশ শব্দের
মন্ত্রকে
সাধারণভাবে বলে
'মন্ত্র'।

বিশের অধিক শব্দের
মন্ত্রকে বলে
'মহামন্ত্র'।

মন্ত্র উচ্চারণের
বা আবৃত্তির
বিশেষ সাধন প্রণালী
আছে।

মন্ত্র উচ্চারণেরও
বিশেষ ধরণ আছে !

এক অক্ষরের
'বীজমন্ত্র'
'ওঁ'।

'যোগবীজ'
'শান্তিবীজ'
'রক্ষাবীজ'
এগুলির পিছনে
'বীজ' থাকাতে
অনেকে এগুলিকে
বীজমন্ত্র হিসাবে
মান্যতা দেন !
গুরুরা আবার
তাঁদের দেওয়া
মন্ত্রকে
'গুরুদত্তবীজ' বলে
আখ্যা দেন !

মন্ত্র উচ্চারণ
মন্ত্র বলা।
মুখ দিয়ে
শব্দ করে
মন্ত্র বলা।
সেখানে
বিকৃত বা
ভুল উচ্চারণ
করা ঠিক নয় !
ওতে মন্ত্রের
'মন্ত্রহানি' হয় !
ওটা মন্ত্রের
'প্রাণহানি' বা
'মানহানি'র মতন
ব্যাপার !
ওতে ক্ষতি
হিন্দু ধর্মের !

আবৃত্তি
বিশেষ ভাবে
উচ্চারণ।
ছন্দ ভাব বিরতি ইত্যাদি
যথাসম্ভব বজায় রেখে
উচ্চকণ্ঠে
বা প্রয়োজন মতো
উচ্চ-নিম্ন কণ্ঠে
বা নিম্নকণ্ঠের
উচ্চারণ !

মন্ত্রমূর্তি
যেকোন দেব-দেবীর
মন্ত্রস্বরূপ মূর্তি।
মানসপূজায়
মন্ত্রমূর্তি
গঠন করা যেতে পারে।

মন্ত্রসিদ্ধ
মন্ত্রজপ করে
সিদ্ধিপ্রাপ্ত।
মন্ত্রসিদ্ধি
মন্ত্রজপ দ্বারা
অদ্ভুত শক্তি লাভ।
ওটা মন্ত্রসাধন।
আবার
কোথাও বা
মন্ত্র প্রয়োগে
অন্যায়ভাবে
বা অন্যায্যভাবে
বশীকরণ !

মন্ত্রস্নান
মন্ত্রউচ্চারণসাধ্য
স্নান।
ওটা ব্রাহ্মস্নান !

মন্ত্রসাধ্য সংস্কার।
ওটা বিবাহ !


No comments:

Post a Comment