Thursday, December 1, 2016

স্পর্শপ্রেম

স্পর্শপ্রেম


এও এক প্রেম !
স্পর্শ প্রেম !

কাজে
অকাজে
ভিড়ে
সিঁড়িতে
ছোঁয়া ছুঁয়ি !
স্পর্শপ্রেম !
ছোঁয়াছুঁয়ি !
স্পর্শইন্দ্রিয়ে  স্পর্শইন্দ্রিয়ে
স্নায়ুতে স্নায়ুতে
সংযোগ !
ওখান থেকে
মস্তিষ্কে
খবর পৌঁছে যায়।
স্পর্শের বাহ্যিক উদ্দীপনা
অভ্যন্তরীণ
হয়ে যায় !
হরমোন নিঃসরণে
সংবেদন সংবেদনে
অনুভূতিতে
শারীরিক ক্রিয়া প্রতিক্রিয়ায়
উত্তাপ সৃষ্টিতে
স্পর্শপ্রেম
ছড়িয়ে পড়ে !

No comments:

Post a Comment