মন্থন
কত নারী।
কত ঠোঁট।
কত পুরুষ।
পারমুটেশন কম্বিনেশন।
এপি জিপি সিরিজে টিরিজে !
প্রেম প্রেম।
ভালোবাসা ভালোবাসা।
প্রেম ভালোবাসা প্রেম।
ভালোবাসা প্রেম ভালোবাসা।
প্রেম
নিত্য।
প্রেম
নৈমিত্তিক।
প্রেম
প্রতি মুহূর্তে।
প্রেম নৈয়মিক।
প্রেম নৈয়ায়িক !
ভালোবাসার শেষপ্রান্তে
শ্বেতচন্দন
স্বেদ
আর থরো থরো করে কাঁপা শরীর আপ্লুত।
স্পন্দন আর নিঃস্পন্দন !
অসুস্থ ঠোঁটদুটো
বুকের পাঁজরার পেশিতে যন্ত্রণা।
বুকভরা উত্তেজনা নরমে গরমে।
ছেঁড়া ধনুকের-জ্যা শরীর।
প্রক্ষিপ্ত তৃপ্তি।
উল্লাস।
উত্তাপ।
উল্লম্ফন।
তারপর নিশ্চিন্ত ঘুম
নিচ্ছিদ্র অকপটে !
No comments:
Post a Comment