Friday, December 2, 2016

সিক্ত

সিক্ত



মালকোষ রাগ
আবেগ ভরে
গাওয়া হলে
পাথর সিক্ত হয় !

চন্দ্রকান্ত মণি
চন্দ্র জোছনার
স্নিগ্ধ কিরণ ছটায়
সিক্ত হয়ে ওঠে !

তুমি দময়ন্তীর মতো
আগুন ছাড়াই
ভস্ম করে দিতে চাইছ
আমার ভালোবাসা !

অগস্ত মুনির মতো
তুমি আমার বিরহ যন্ত্রণা
পুরোপুরি শোষণ করে নিয়ে
আমাকে সমর্পণের সুযোগ করে দাও !

তোমার অনুরাগের
আকাঙক্ষিত একাগ্রতায়
স্পর্শ সৌন্দর্য পেলে
আমি সিক্ত হই !

তোমার প্রেমের বারিধারায়
আহ্লাদিত মনে
আমায় আরো সিক্ত করে
কাছে টেনে নাও !

এসো ! আজ দুজনেই
দুজনার জন্য জয়ী হই !
পরিপূর্ণভাবে পরিতৃপ্তিসহকারে
দুজনেই সিক্ত হয়ে উঠি !

No comments:

Post a Comment