কথা না বলা মেয়ে
রাস্তায় দেখা হল।
কথা বললো না !
মাটির দিকে
চোখ রেখে
মাথা নিচু করে
পাশ দিয়ে
সন্তর্পণে
চলে গেল !
আমি
শঙ্কিত হলাম !
কথা বলতে
পারলাম না !
কি জানি
ও যদি
কিছু মনে করে !
কি জানি
ও যদি
কোন কথা
না বলে !
No comments:
Post a Comment