কুহেলি কুহেলিকা কুয়াশা
কুহেলি শব্দটা
কুয়াশার জায়গায়
কবিতায়
বেশ ব্যবহার হয় !
কবিতায়
মিল খুঁজতে গিয়ে
কুহেলিকা শব্দটা
টেনে আনতে হয় !
কুহেলিকা শব্দটা
সম্ভবত
দুরমুশ করে
কুহেলিতে
নামিয়ে আনা হয়েছে !
তবে
কুহেলি আর কুহেলিকা
দুটি শব্দেই
মেয়েদের নাম
ভালো মানায় !
সবই কুয়াশাময় যে !
No comments:
Post a Comment