কুজ্ঝটিকা
লক্ষ্মীমাস্টারের পাঠশালায়
ছোটবেলায় নিচু ক্লাসে
বানান শিখেছিলাম
'কুজ্ঝ্বটিকা' !
বানানটা খুব শক্ত ছিল !
তবে ব্যবহার করার সুযোগ
পাইনি কখন-ঔ !
শেখা দেখা আর পাওয়া জিনিস
ব্যবহার না করতে পারলে
তার মর্যাদা থাকে না !
ইদানীং
শব্দটা কাউকে
ব্যবহার করতেও দেখিনা !
তবে এখন অনেক সরলীকৃত বানান !
যা দেখিছি
তা হল কুয়াশা !
ট্রেন বনধ হয়।
প্লেন ওড়ে না !
সড়কে লরিতে গাড়িতে
ঠোকাঠুকি হয়ে
দুর্ঘটনা ঘটায় !
লোক মরে।
আহত আর রক্তারক্তি হয়।
সামনে বেশিদূর
দেখা যায় না !
কুয়াশায় আর ধোঁয়াশায়
মিলেমিশে
সব একাকার হয়ে যায় !
No comments:
Post a Comment