Saturday, December 3, 2016

চুমু

চুমু



চুমুতে কোন জাতিভেদ নেই !
ধর্মভেদও নেই !
চুমু উচ্ছিষ্টও হয় না !
চুমু ঈশ্বরপ্রদত্ত অনাদি অনুভূতি !
চুমু হৃদয়ের দরজার কলিংবেল !
অন্য সব দরজা জানলা গুলো
হুট্ করে খুলে দেয় !

এক জনের মুখের ভেতরের সিক্তধারা
অন্য জনের মুখের ভেতরে গড়িয়ে পড়ে !
তার স্বাদ আস্বাদ আবেগ
নিরালার উৎকণ্ঠা সত্ত্বেও
শরীর চনমনে করে দেয় !
চুমু প্রেমের আরতি !
শরীর তাপে উচ্ছ্বাসে
মন আলোর দ্যুতিতে
ভেসে ওঠে
মেতে ওঠে !

No comments:

Post a Comment