Saturday, December 17, 2016

আত্মবীজ নষ্ট !

আত্মবীজ নষ্ট



ভগবদ্ গীতায়
অষ্টম অধ্যায়ের
অষ্টম ও দশম
শ্লোকে

'অধিযজ্ঞ'র
উপাসনার ফল
পরম দিব্যপুরুষ
প্রাপ্তি !

গীতায়
অষ্টম অধ্যায়ের
ত্রয়োদশ শ্লোকে
পরম অক্ষর
নির্গুণ ব্রহ্মের
উপাসনার ফল
পরমগতি প্রাপ্তি !

গীতার
অষ্টম অধ্যায়ের
চতুর্দশ শ্লোকে
সগুণ সাকার
ভগবান শ্রীকৃষ্ণের
উপাসনার ফল
ঈশ্বর লাভ !

দিব্যপুরুষ প্রাপ্তি !
পরমগতি প্রাপ্তি !
ঈশ্বর লাভ !

এইসব এতসব 
 প্রাপ্তিযোগ হলে
আর পুনর্জন্ম হয় না !

অর্থাৎ
আত্মবীজ
কোন অবস্থাতেই
ফের
অঙ্কুরোদ্‌গম
হয় না !

ঈশ্বর নিজেই 
তা
বীজতলায়
ছড়াতে পারেন না !

জলছেচন
করতে পারেন না !

নিষেক
 করাতে পারেন না !

প্রকৃতিও
সহষোগিতা 
করে না !

সূর্ষও
আলো দেয় না !

আত্মবীজের বীজ
তার অাধার
সব নষ্ট হয়ে যায় !

No comments:

Post a Comment