Saturday, December 17, 2016

পরিচয়

পরিচয়



আমার চোখদটিতে তুমি ধরা পড় না
 কেবল তোমার প্রতিবিম্ব ধরা পড়ে !
 যদিও তোমার রূপ ধরা পড়ে !
 তবু তুমি অ-ধরাই থেকে যাও !

আমি যখন তোমাকে ছুঁই ছুঁই করে ছুঁই
 তখন স্পর্শ ইন্দ্রিয়ে স্পর্শ ইন্দ্রিয়ে
 গভীর আলাপন শুরু হয়ে যায় !
তখন বারেবারে অনুভূতি জেগে ওঠে।
 আমি হারিয়ে যাই কেবলই হারিয়ে যাই !

তোমার কথা আমার কানে পৌঁছলে
মগজের শ্রোতৃঅংশ ইনটারপ্রেট করে।

তোমার গায়ের গন্ধবলে যা ভাবি
তা তোমার শরীরের বিভিন্ন জটিল
মেটাবলিজমের সাথে হরমোনের
সার্বিক সাযুজ্যময়বিন্যাসের গন্ধের বহিঃপ্রকাশ !

চুমুতে স্যালাইভা মিউকাস এনজাইম
লাইসোজোম আর উষ্ণতার তরল অস্বাদন !
সংখ্যার বিচারে যেন সমাহার দ্বিগু সমাস !
দুই কর্মপদে যেন দুজনেরই আবেগ মেটানো !

তোমার অনন্ত ঐশ্বর্যমণ্ডিত প্রেম প্রীতি প্রণয় আর
আকুল আবেগের সাথে আন্তরিকতাপূর্ণ প্রিয় ব্যবহার !
তুমি কার কাছে কখন কি ভাবে কতটা গ্রহণীয় কতটা আদরণীয়
কতটা সম্মাননীয় কতটা বর্জনীয় কতটা ব্যবহারযোগ্য
সে সমস্তই চুলচেরা নিখুঁত বিচারে  তোমার প্রকৃষ্ট পরিচয় !
 
 
 
 
 
* সাংখ্যদর্শনে, প্রকৃতির তৃতীয় সৃষ্টি, 'পঞ্চতন্মাত্র', অবলম্বনে, যেমন, শব্দ-স্পর্শ-রূপ-রস-গন্ধ-এর ওপর ভিত্তি করে কবিতাটি লেখা !




No comments:

Post a Comment