Friday, December 30, 2016

এলোমেলো

এলোমেলো


প্রথম যখন দেখা
নিত্য চেয়ে থাকা
আঁখির পরে আঁখির পাতা খুলে
মনটা আমার উঠল দুলে দুলে !

লজ্জা পেলাম মনে
দুষ্টুভরা সৃষ্টিছাড়া এমন মেয়ের সনে
হচ্ছে ভাব  হচ্ছে ভালোবাসা
মনে মনে রাখছি পুষে আশা !

দুদিন ছিলাম চুপ
হৃদয়খানি আমার যেন গন্ধঢালা ধূপ
সুবাসখানি তার
শোঁকাতে ওকে তুললো আবদার !

একেই বলে আত্ম সমর্পণ !
আমার মধুর মন
করলো ওর খোঁজ
মনের সাথে হবে মনের ভোজ !

...আবার হল  দেখা !
সেই নিত্য চেয়ে থাকা !
ইচ্ছে হল হৃদয়খুলে অনেক কথাই বলি !
বলতে গিয়ে বিদায় নিলাম, 'চলি....' !

নাইবা হল 'চেনা' !
নাইবা ও রেখে গেল 'দেনা' !
নাই বা হল 'পরিচয়'
এতো এমন কিছুই নয় !

ধরার নানান কাজে
হারানো আর পাওয়ার মাঝে
আমার জীবনখানি
ধন্য হবে জানি!

No comments:

Post a Comment