অধরা
আমি তো স্পর্শকের মতো
সরল মনে সরলরেখা হয়ে থেকে
তোমার বৃত্তের পরিধির স্পর্শ বিন্দুতে
স্পর্শ করতে পেরেছি মাত্র !
কিন্তু উভয় দিকে
অসীম পর্যন্ত বর্ধিত করলেও
তোমাকে
ভেদ করতে সমর্থ হই নি !
স্নায়ুশুক্তিবীজেও
চাঞ্চল্য আনতে
তুমি আমাকে বাধা দিয়েছ !
এ জীবনে আমি
তোমার কাছে
অধরাই থেকে গেলাম !
কেবল স্পর্শ বিন্দুতেই
স্পর্শ ইন্দ্রিয়ের
আমার ভালোবাসা
সমাপতিত এবং সমাপ্ত !
No comments:
Post a Comment