মন
মন
সমস্ত ইন্দ্রিয়ের প্রবর্তক।
মন
সঙ্কল্প-বিকল্প বিশিষ্ট !
মন
অন্তঃকরণের বৃত্তি !
মন
সর্বপ্রধান ইন্দ্রিয় ?
শরীরে মন কোথায় ?
খুঁজতে চান ?
খুঁজতে যান !
তবে হেলায়
হারিয়ে যান !
মন
মানুষের গলার নিচে
শরীরের ভেতরে !
কত নিচে ?
হতে পারে
চরিত্রের চূড়ান্ত অধঃপতনের চেয়েও
নিচে !
মনকে
যদি ছেড়ে দেওয়া হয়
তবে অবহেলে
সব চেয়ে দ্রুতগামী হয় !
মন
পথ প্রকৃতি পেরিয়ে
মনোজগৎ ছাড়িয়
ছুটে চলে !
ছুটে ছুটে চলে !
অন্য ইন্দ্রিয়ের সহায়তায়
মন পাপ কাজ করায় !
মন নিজেও
পাপে লিপ্ত হয় !
মসিলিপ্ত মন !
অণুক্ষণ ধায় !
ধেয় হয়ে
ধেয়ে ধেয়ে যায় !
হায় ! হায় !
মন
পাপ কাজে
ধেয়ে ধেয়ে যায় !
মন
পাপ কাজ করায় !
No comments:
Post a Comment