প্রাথমিক প্রয়াস
আমার মনের মধ্যে আরেকটা মন লুকিয়ে আছে !
সেই মনটাকেই আমি খুঁজে খুঁজে ফিরি !
যা আমাকে শান্তি দেবে !
তৃপ্তি দেবে !
আমার অনুভূতি
ঈশ্বরের অনু্ভূতিতে
পৌঁছে দেবে !
আমার সেই মনের সাথে
আমার নিত্য-আত্মার
নিত্য যোগাযোগ থাক !
যাতে মনের মুক্ত আনন্দ পাওয়া যায়
তাই অধ্যাত্ম !
যে কোন মনোমুগ্ধকর সৃষ্টিতেই
অধ্যাত্ম থাকতে হবে !
বিপদে ধীর শান্ত থাকতে হবে !
ক্ষোভ বিক্ষোভ এড়িয়ে যেতে হবে !
অধ্যাত্ম একটা পরিপূর্ণ জ্ঞান !
বিশিষ্ট বিজ্ঞান !
আমাদের নিজেদের উদ্বুদ্ধ করে
জাগাবে !
অধ্যাত্ম একটা সুন্দর সূচনাও !
যা আমাদের জীবনধারা সুন্দর করে
সৎ-চিৎ-আনন্দময় করে
গড়ে তুলতে সাহায্য করবে !
আমাদের নিজেদের নিজেদেরকে জানতে হবে !
নিজেদের নিজেদের সাথে একেলা বসতে হয়ে !
নিজেদের সাথে নিজেদের কথা বলতে হবে !
কিছুক্ষণ নিশ্চুপ অবস্থায়
থাকতে চেষ্টা করতে হবে !
তা হবে ধ্যানে
আমাদের অধ্যাত্মতত্ত্বের আয়ত্তের
প্রাথমিক প্রয়াস !
No comments:
Post a Comment