ঈশ্বর
হে ঈশ্বর !
তুমি আমার হৃদয়ে সর্বদাই
বিরাজমান !
তুমি যখন আমাকে
যেখানে নিয়োজিত করবে
যা করতে বলবে
আমি তাই
সানন্দ মনে
উৎফুল্ল চিত্তে
করব !
এই হল
তোমার কাছে আমার
পরিপূর্ণ
আত্ম নিবেদন !
হে প্রভু !
সেই হল
আমার হৃদয়ের
ভক্তি !
আমার চৈতন্যের
সারাৎসার !
ঈশ্বরে আমার মন
স্থাপিত করেছি !
ঈশ্বরে
আমার বুদ্ধি
নিবিষ্ট করেছি !
আমার ঈশ্বর প্রাপ্তি
না হলেও
ঈশ্বর আমায়
প্রাপ্ত হয়ে আছেন !
No comments:
Post a Comment