বিবাহ
বিবাহে
সম্মিলিত জীবন !
যৌনতা আর কতক্ষণ !
জীবনের
বৃহত্তম অংশ তো
ষৌনতার বাইরে !
বিবাহ রূপমুগ্ধতা !
আসলে
বিবাহে
জীবনে জীবন জুড়ে
গিয়ে
নতুন জীবনের
আস্বাদন আনে !
আমরা ভালোবাসায়
আক্রান্ত হই !
এটা
সংক্রমিত অনুভূতির
স্বচ্ছন্দ
অন্তঃ এবং বহিঃপ্রকাশ !
আমের শাখার পাতার মতো
তোমার মন
চতুর্দিকে ছড়িয়ে দাও !
মুকুলিত হও !
মুকুলিকা প্রস্ফুটিত কর !
No comments:
Post a Comment