Thursday, December 8, 2016

প্রণাম ( চার )

প্রণাম



নির্মল প্রভাত-মাঝে
আকাশের আলো
ধরণিরে যে সাজে সাজালো
তার কোন নেই তুলনা !

পৃথিবীর সৌন্দর্ষে ভরা ফুলগুলি
মুখ তুলি চেয়ে আছে ভোরের আকাশে
মৃদুমন্দ দুলিতেছে ঈষৎ বাতাসে !

ওদের অনর্থক
বোঁটা হতে তুলি
কভু নিও না !
কভু যেন ওদেরে
 ব্যথা দিও না !
 
কি লাভ আছে বল
ধরণির ফুলগুলি তুলে ?
বেশ তো রহিছে ওরা
বাতাসেতে দুলে দুলে !
 
ওরা প্রকৃতির দান !
পায় প্রকৃতির ভালোবাসা !
ওদেরে তুলি
ওদের প্রাণে
কেন এনে দাও হতাশা ?

ঐ তো দেখনা মৌমাছি গুঞ্জন
ওদেরে ঘিরে
প্রভাতে দেখনা দলগুলি তার 
ভেজা শিশিরে !

ঐ দেখ ঐ রাঙা প্রজাপতি
মেলে দিয়ে তার পাখনা
করিছে বাতাস !
কে তুমি চিত্রকর
ঐ মনোহর ছবি আঁক-না !

ধরণির চিত্রকর যিনি
যিনি স্রষ্টা
যিনি লয় কর্তা
যিনি ওগো এই জগতের স্বামী
তাঁহারে প্রণাম
আজি জানালাম
আমি !

No comments:

Post a Comment